জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, ২১ অক্টোবর পূর্বনির্ধারিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও শোকসভা উপলক্ষে আগামীকালকের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের নতুন তারিখ, সময় ও স্থান যথাসময়ে জানানো হবে।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এবং শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এক যৌথ বিবৃতিতে সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামটি স্থগিতের ঘোষণা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আমরা সকলেই মোহাম্মদ জুবায়েদ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাঁর পরিবার ও সহপাঠীদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।